নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি রাস্তা, বিক্ষোভ স্থানীয়দের!

রাস্তা তৈরি করা হচ্ছিল ঠিকই । তবে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছিল সেই রাস্তা । সেই কাণ্ড প্রকাশ্যে আসায় রবিবার বিক্ষোভ শুরু করেন উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের স্থানীয় বাসিন্দারা । নতুন রাস্তার দাবিতে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন এদিন ।

হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের করুণা মোড় থেকে সুইচ গেট পর্যন্ত দুই কিলোমিটার বাংলার গ্রামীন সড়ক যোজনা রাস্তা । জানা যাচ্ছে সেই রাস্তায় আর্থিক অনুমোদন হয়েছিল ১৮ লক্ষ ৩৮ হাজার ২৮১ টাকা । তবে এই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছিল বলে আনা হয় অভিযোগ । এমনকি স্থানীয় বাসিন্দারা সেই পিচ হাত দিয়ে তুলে ফেলছেন । শুধু তাই নয়, জানা যাচ্ছে, গাড়ি চললে গাড়ির চাকায় জড়িয়ে উঠে যাচ্ছে সেই পিচ ।

তাই এদিন পুনরায় নতুন রাস্তার দাবিতে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন । গোটা ঘটনাটি তাঁরা পঞ্চায়েত সহ বিডিওকে জানিয়েছেন । এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য অরিজিৎপাত্র স্বীকার করে নিলেন যে নিম্নমানের সামগ্রী দিয়েই রাস্তা তৈরি করা হয়েছে । তিনি বলেন, “তবে এ বিষয়ে আমি ওপরের নেতৃত্বকে জানিয়েছে” । অন্যদিকে এ বিষয়ে গ্রামবাসীরা কাট মানি নেওয়ার মতো অভিযোগও তুলছেন প্রশাসনের বিরুদ্ধে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube