সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফের শিবির বদল করলেন নীতিশ কুমার । আরজেডি-কংগ্রেসের হাত ছেড়ে রবিবার ফের বিজেপির হাত ধরলেন তিনি । রবিবার বেলা ১১টা নাগাদ রাজভবনে গিয়ে মহাজোটের মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফা দিলেন তিনি । জানা যাচ্ছে, আজ বিকেলেই ফের এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন তিনি । ২০১৪ থেকে এই নিয়ে পাঁচ বার শিবির বদল করলেন নীতিশ ।
অন্যদিকে সরকার ধরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন লালু প্রসাদ যাদব । আজ বেলা ১টায় দলীয় বিধায়কদের বৈঠক ডেকেছে আরজেডি । ২৪২ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২ । নীতিশ বেরনোর পর আরজেডি-র আসন সংখ্যা দাঁড়াবে ৭৯, কংগ্রেসের দাঁড়াবে ১৯, বামেদের দাঁড়াবে ১৬ ও নির্দলের দাঁড়াবে ১ । এই সকল আসন সংখ্যা মিলিয়ে মহাজোটের বিধায়ক সংখ্যা দাঁড়ায় ১১৫ ।
জিতনরাম মাঝির হাম পার্টির ৪ বিধায়ক ও ওয়েইসির এআইএমআইএম ১ বিধায়ককে জোটে টানতে পারলেও সংখ্যা দাঁড়াচ্ছে ১২০ । অন্যদিকে বিজেপির ৭৮ আর জেডিইউ এর ৪৫ বিধায়ক নিয়ে এমনিতেই এনডিএ জোটের রয়েছে ১২৩ বিধায়ক । জিতনরামকে সঙ্গে রাখতে তৎপর বিজেপিও। তাই সংখ্যার বিচারে অ্যাডভান্টেজ পাচ্ছে এনডিএ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

