নিম্নমুখী তাপমাত্রার পারদ, বজায় থাকবে শীতের আমেজ

আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গে আপাতত বজায় থাকবে শীতের আমেজ । সকালের দিকে কুয়াশা থাকলেও, তারপর থেকে আকাশ পরিষ্কার থাকবে বুলেই জানা যাচ্ছে । উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সবকটি জেলাতেই গতকালের মতোই তাপমাত্রা নিম্নমুখী ।

অন্যদিকে জানা যাচ্ছে, এর মধ্যে পুরুলিয়া ও বীরভূমে তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের পাঁছ-ছয় ডিগ্রি নিচে । আবহাওয়া দফতর জানিয়েছে, পরিস্থিতির আপাতত তেমন কোনও পরিবর্তন হবে না । তবে ৩০ জানুয়ারির পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত সবকটি জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে; কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর । হালকা ও মাঝারি কুয়াশার দেখা মিলবে । আপাতত বজায় থাকবে শীতের আমেজ ।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও শীতের আমেজ বজায় থাকবে জেলাগুলিতে; আবহাওয়া আপাতত শুকনো থাকবে বলেই জাঞ্চছে হাওয়া অফিস । দার্জিলিঙ্গে হালকা বৃষ্টি ও তুষারপাতার সম্ভাবনা রয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube