টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান করে নজির গড়লেন রুট

হায়দরাবাদে প্রথম টেস্টের তৃতীয় দিনে নজির গড়লেন ইংল্যান্ড ব্যাটার জো  রুট । বিদেশী ব্যাটার হিসেবে ভারতের বিরুদ্ধে এখন সর্বোচ্চ রানের মালিক তিনি । 

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্টে তাঁর মোট রান, ২৫৫৭ । পিছনে ফেলে দিলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংকে । তাঁর সংগ্রহে ছিল ২,৫৫৫ রান  । শুধু পন্টিংই নন, রুট টপকে গেলেন শচিন তেন্ডুলকরকেও । ইংল্যান্ডের বিরুদ্ধে শচিনের মোট রান ২,৫৩৫ ।

এর পাশাপাশি আর একটি নজির গড়লেন রুট । প্রথম বিদেশী ব্যাটার হিসেবে ভারতের মাটিতে ১০০০ রান পূর্ণ করলেন তিনি । ভারতের বিরুদ্ধে ২৬টি টেস্টে ৯টি সেঞ্চুরি এবং ১০টি হাফ সেঞ্চুরি রয়েছে রুটের । গড় ৬২.৩১ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube