প্রকাশিত হল ‘দাদা আনলিমিটেড’

আত্মপ্রকাশ ঘটল সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে লেখা বই ‘দাদা আনলিমিটেড’ । সাংবাদিক  অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের লেখা বই প্রকাশ পেল মহারাজের হাত দিয়েই ।

দাদার প্রায় গোটা জীবন বইয়ের পাতায় তুলে এনেছেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় । দীর্ঘ কেরিয়ারের নানা ওঠা পড়া, গ্রেগ চ্যাপেল বিতর্ক থেকে সৌরভের ফুটবল প্রেম- বাদ যায়নি কিছুই । পাড়ার পুজো থেকে স্কুল, সচিনের সঙ্গে বন্ধুত্ব, কোহলি বিতর্ক, মারাদোনা-মাজিদ, সৌরভের জীবনের সম্পূর্ণ ছবির অ্যালবাম যেন ‘দাদা আনলিমিটেড’ ।

মানুষ থেকে ক্রিকেটার – সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পূর্ণ প্রতিচ্ছবি তুলে ধরেছেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube