ফিটনেসে জোর হাবাসের

ফিটনেসে জোর মোহনবাগানের নতুন হেডস্যার আন্তেনিও লপেজ হাবাসের । ৩ ফেব্রুয়ারি বড় ম্যাচ দিয়ে আইএসএলে দ্বিতীয় পর্বের অভিযান শুরু করবে সবুজ মেরুন ব্রিগেড । তার আগে জোরকদমে দু’বেলা চলছে দলের অনুশীলন ।

তবে চলতি মরসুমে মোহনবাগানেকে সব থেকে বেশি ভুগিয়েছে ফুটবলারদের চোট আঘাত । তার কারণ খুঁজতে গিয়ে স্প্যানিশ বসের চোখে পড়েছে ফিটনেসে ঘাটতি । আর দলের দায়িত্ব  নিয়ে সেই জায়গাতেই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন হাবাস । রক্ষণ মজবুত করে তোলার পাশাপাশি  ফুটবলারদের আরও ফিট করে তোলাই লক্ষ্য টিম হাবাসের ।

প্রতিদিন অনুশীলনের আগে ঘন্টাখানেক শারীরিক কসরত করছেন জেসন কামিন্স, হেক্টর ইউস্তে, গ্লেন মারটিন্সরা । শুক্রবার সকালেই টিম হোটেলেই চলল মোহনবাগানের ফিটনেস অনুশীলন ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube