উচ্ছেদের নোটিস পেতেই জ্বলল আগুন, বিক্ষোভে উত্তপ্ত দুর্গাপুর

পুনর্বাসন বিহীন সম্প্রসারণ এর অভিযোগ। রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের পাঁচিল নির্মাণের কাজ বন্ধ করে নির্মাণ সামগ্রী জ্বালিয়ে দিয়ে বিক্ষোভ বস্তিবাসীর। ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ।

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশনের দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সেই সম্প্রসারণের কাজের জন্য দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সংলগ্ন দামোদর ভ্যালি কর্পোরেশনের জমির ওপর বসবাসকারীদের উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে।

এই উচ্ছেদের নোটিসের প্রতিবাদে কয়েক মাস ধরেই আন্দোলনে নেমেছে ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির নেতৃত্বে বস্তিবাসীরা। বস্তিবাসীদের দাবি, তাঁদের পুনর্বাসন দেওয়া হোক। তারপরেই সম্প্রসারণের কাজ করা হোক। পুনর্বাসন বিহীন তাঁরা এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ এই দাবি তুলে শনিবার বিকেলে দুর্গাপুরের ৩৭ নম্বর ওয়ার্ডের ডিটিপিএস কলোনি এলাকায় সম্প্রসারণের কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে দেন বস্তিবাসীরা। নির্মাণ সামগ্রীতে কার্যত আগুনে জ্বালিয়েও দিতে দেখা যায় তাঁদের। ভেঙে দেওয়া হয় নির্মাণ কাজ। যদিও দামোদর ভ্যালি কর্পোরেশনের কোন আধিকারিককে দেখা যায়নি। বস্তিবাসীরা সাফ জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত তাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে ততক্ষণ জ্বলবে আগুন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube