পাতে নেই ডিম, বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে!

দু-সপ্তাহ ধরে পাতে ডিম পড়ছে না কারোর । এই অভিযোগে ডিমের দাবিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও প্রসূতি মায়েরা । পূর্ব বর্ধমানের কেতুগ্রামে প্রকাশ্যে এল এমনই এক ঘটনা ।

শনিবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতি এলাকার সীতাহাটি গ্রামপঞ্চায়েতের শাঁখাই গ্রামের ১৩৮ নম্বর এবং ২৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটল এই ঘটনা । বাধ্য হয়ে প্রতিবাদে নামেন অভিভাবক সহ প্রসুতিরাও । তবে শুধু তাই নয়, অভিভাবিকাদের আরও অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে নিম্ন মানের খাবার দেওয়া হচ্ছে ।

এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকারা এদিন ডিম না দেওয়ার কথা স্বীকার করে নিজেদের ভুল স্বীকার করছেন বলেও জানা যায় । অঙ্গনয়াডি কেন্দ্রের সুপারভাইজার কৃষ্ণা মণ্ডল বলেন, “শিক্ষিকারা ডিম বন্ধ করে ভুল করেছেন, আমরা ডিম বন্ধ রাখার ঘটনার তদন্ত করব”।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube