ছাত্র সংসদ ভবন দখল করা নিয়ে উত্তপ্ত কলেজ চত্বর!

কলেজের ছাত্র সংসদ ভবন দখল করাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে কলেজ চত্বর । ঘটনাকে কেন্দ্র করে চলতে থাকে ব্যাপক ইঁট বৃষ্টি । পাশাপাশি ওঠে লাঠি,বাঁশ দিয়ে হামলার অভিযোগ । শনিবারের ঘটনায় আহত হন উভয়পক্ষের ৫-৬ জন । হুগলির কামারপুকুর কলেজের ঘটনা ।

এদিনের ঘটনায় আহতদের আরামবাগ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে । ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী । অভিযোগ আনা হয় কামারপুকুর শ্রীরামকৃষ্ণ সারদা মহাবিদ্যাপীঠের চত্বরে তৃনমুলের ছাত্র সংগঠনের একটি কর্মসূচি চলছিল আজ । সেখানেই তৃনমুলের ছাত্র সংগঠনের কর্মীরা জমায়েত করেন । তখন হঠাৎই তাদের উপর হামলা চালায় একদল বহিরাগত দুস্কৃতী ।

কলেজের তৃণমূলের ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারির অভিযোগ, কামারপুকুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান রাজদীপ দে বেশ কয়েকজন কর্মীকে নিয়ে হামলা চালায় এদিন । যদিও কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে বলেন, তিনি দলীয় কর্মসূচিতেই বাইরে ছিলেন, তবে তিনি শুনেছেন একটা গন্ডগোল হয়েছে। যদি দলের কেউ যুক্ত থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube