বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুম্মধুমার পরিস্থিতি উদয়নারায়নপুর থানার সামনে। বিক্ষোভ সামাল দিতে হিমশিম খায় পুলিশ থানার সামনে বিক্ষোভ এক সময়ে এমন পর্যায়ে পৌঁছয়, যেখানে থানা ভাংচুরের মতো ঘটনা ঘটার উপক্রম হয়। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার সামনে বেশ কিছুক্ষণ চলে এই বিক্ষোভ।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ, হয় ভোট পরবর্তী বিশেষত গত বিধানসভা নির্বাচনের পর থেকে এমনকি পঞ্চায়েত নির্বাচনের পরেও বিজেপি কর্মীরা লাগাতার হিংসার স্বীকার হচ্ছেন রাজ্যের শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা। সেই সঙ্গে অভ্যাস যোজনা থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের। পুলিশের ভূমিকা নিয়ে ক্রমশই অসন্তোষ বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের মধ্যে।
এরই প্রতিবাদে শনিবার থানা ঘেরাও কর্মসূচি পালিত হয় বিজেপির পক্ষ থেকে। এরই প্রতিবাদে উদয়নারায়ণপুর থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচী পালিত হয়। এদিন মোটর বাইক মিছিল করে থানার সামনে পৌঁছন সুকান্ত মজুমদারসহ বিজেপি কর্মী সমর্থকরা ।পুলিশ এবং রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ জানান সুকান্ত। এছাড়াও “এবারে আর মার খাওয়া নয় পাল্টা মার” এর নিধান দেন সুকান্ত মজুমদার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

