লক্ষ লক্ষ টাকার গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। কাঠগড়ায় বাঁকুড়ার তৃণমূল নেতৃত্ব। অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ।
বাঁকুড়ার ওন্দা ব্লকের ওন্দা ২ নং গ্রাম পঞ্চায়েতের ভাদুল ডাঙ্গা এলাকায় সরকারি জায়গার উপর লাগানো লক্ষ লক্ষ টাকার গাছ কেটে পাচারের অভিযোগ ওন্দা ২ নং পঞ্চায়েত ও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। সরকারি নিয়ম না মেনে নিলাম না করেই কিভাবে গাছ কেটে পাচার করা হচ্ছে তা নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। বিজেপির অভিযোগ, পঞ্চায়েতের ফান্ডে টাকা জমা না করে নিজেদের ফান্ডে টাকা জমা করছে তৃণমূল। যে কারণে পঞ্চায়েতের নিজস্ব তহবিল দিনের পর দিন শূন্য হতে চলেছে।
ওন্দা ২ নং পঞ্চায়েতের প্রধান চায়না কাইতি বলেন, তিনি এই গাছ চুরির বিষয়ে কিছুই জানেন না এবং ওই নির্দিষ্ট এলাকার গাছ বিক্রির বিষয়ে পঞ্চায়েত থেকে সরকারিভাবে কোন নিলামও হয় নি। তাহলে গাছ কেটে বিক্রি কে করছে প্রশ্ন সেইটাই !
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

