পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন প্রখ্যাত পরিবেশবিদ ও বিজ্ঞানী একলব্য শর্মা । পদ্মশ্রী চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার । শুক্রবারই সেই নাম ঘোষণা করেছে কেন্দ্র সরকার । নাম ঘোষণার পরই উচ্ছ্বসিত একলব্য শর্মা ।
শনিবার সকালে একলব্য শর্মাকে শুভেচ্ছা জানান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ । বর্তমানে শিলিগুড়ি পৌরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি । একলব্য শর্মা জানান, “পাহাড়ের বাস্তুতন্ত্র নিয়ে খেলা করা উচিৎ নয় । পাহাড় পৃথিবীর খুব সংবেদনশীল অংশ । সিকিমের মতো ঘটনা থেকে সকলের শিক্ষা নেওয়া উচিৎ।
মূলত হিমালয় ও হিমালয় পাদদেশের পরিবেশ, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, সংস্কৃতি ও কৃষ্টি নিয়ে গবেষণায় তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে কেন্দ্র সরকার । আর সেই পুরস্কার তাঁর হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।
একলব্য শর্মার জন্ম কার্শিয়াংয়ে । কার্শিয়াংয়ের সেন্ট আলফানসো স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি । তারপর উচ্চশিক্ষার জন্য চলে যান বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে । সেখান থেকে পিএইচডি করেন তিনি । তারপর নেপালের কাঠমান্ডুতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভলপমেন্টে ডেপুটি ডিরেক্টর জেনারেল পদে ছিলেন ৷ তারপর সিকিমের জিবি পন্থ ইনস্টিটিউট অফ হিমালয়ান এনভায়রনমেন্টে মুখ্য গবেষকের পদ সামলান তিনি ।
এছাড়াও তিনি ইন্ডিয়ান সায়েন্স অ্যাকাডেমির একজন অন্যতম গবেষক । পরে তিনি দিল্লির টেরি ইউনিভার্সিটির উপাচার্য পদও সামলেছিলেন । বর্তমানে তিনি উত্তরাখন্ডের জিপি পান্থ ইউনিভার্সিটি অফ ন্যাশনাল ইনিস্টিউট অফ হিমালয়ান এনভায়রনমেন্টের চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভলপমেন্টের মুখ্য উপদেষ্টা পদে রয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

