জল্পনা শোনা গিয়েছিল যে মহাগঠবন্ধনের সরকার ভাঙতে চলেছেন নীতীশ কুমার। ফিরছেন এনডিএ-তেই। আগামিকাল, ২৮ জানুয়ারি তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন। তবে সমস্যা তৈরি হয়ে হয়েছে উপমুখ্যমন্ত্রীকে নিয়ে।বিজেপির দাবি, দুইজনকে উপমুখ্যমন্ত্রী করা হোক। কিন্তু উপমুখ্যমন্ত্রী পদে একজনকেই চান নীতীশ। বিজেপির তরফে সুশীল মোদীর নাম সুপারিশ করা হয়েছে উপমুখ্যমন্ত্রী হিসাবে। একসময়ের জেডিইউ নেতা, যিনি বিজেপিতে যোগ দেওয়ার পর নীতীশকে আক্রমণ করার কোনও সুযোগ ছাড়েননি, তাঁকে নিজের ডান হাত হিসাবে মেনে নেন কি না নীতীশ, তা নিয়েই রয়েছে সংশয়।
সূত্রের খবর, রবিবার মহানাটকের যবনিকা পতন হতে পারে। আগামিকাল বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দিতে পারেন নীতীশ কুমার। তারপরই বিজেপির সঙ্গে সরকার গঠনের আর্জি জানাবেন তিনি বলেই সূত্রের খবর । এই নিয়ে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার । তবে উপমুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জট কাটলেই বিজেপির সঙ্গে পথ চলার আনুষ্ঠানিক ঘোষণা করবেন নীতীশ বলেই জানা যাচ্ছে ।
প্রসঙ্গত, ‘ইন্ডিয়া’ জোট অর্থাৎ বিজেপি বিরোধী জোটের প্রস্তাব সর্ব প্রথম আনেন নীতীশই । এগিয়েও আসছে লোকসভা নির্বাচন । নির্বাচনের আগে এহেন ভাঙন কতটা প্রভাব ফেলবে ? এই প্রশ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কোনও ক্ষতিই হবে না । জোটের মূল উদ্যোক্তাই জোট ছেড়ে চলে যাচ্ছেন, এমতাবস্থায় এই বিরোধী জোটের গুরুত্বই নেই বলে মনে করছে একাংশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

