অনুমোদন নিয়েই মদের দোকান, তবুও প্রতিবাদ, পাল্টা মারধর

এলাকায় মদের দোকান খোলা হলে পরিবেশ নষ্ট হবে। সেই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। বাধার মুখে পড়ে দোনান না খুলে চলে যায় আবগারি দফতরের কর্তারা। তাঁরা চলে যেতেই বিক্ষোভ কারীদের মধ্যে এক জনকে ধরে মারধর করে দোকান মালিকের তরফে কিছু লোক।

উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার কলমবাগান এলাকায় প্রদীপ রায় নামে এক ব্যক্তির সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান নিয়ে দীর্ঘদিন কোর্টে মামলা চলছিল। কোর্টের রায় নিয়ে এদিন আবগারি দফতরের তরফ থেকে দোকান খুলতে আসে আবগারি দফতরের অফিসারেরা । ওই এলাকায় মদের দোকান খোলা যাবে না বলে আবগারি দফতরের আধিকারিকদের সামনে ক্ষোভ জানাতে থাকে এলাকার বাসিন্দারা । বনগাঁ বাগদা সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা । দীর্ঘক্ষণ আন্দোলন চলার ফলে দোকান না খুলেই ফিরে যায় আবগারি প্রতিনিধিরা । তাঁরা চলে যেতেই আন্দোলনকারীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে মালিকপক্ষ। আন্দোলনকারীরা দাবি করেন তাঁরা প্রতিবাদ করেছেন বলেই মারধর করেছে মদের দোকানের মালিক প্রদীপ রায় ও তাঁর লোকেরা ।

যদিও মদের দোকানের মালিক প্রদীপ রায় দাবি করেছেন, তার দোকান তিনি একজনকে দেখভালের দ্বায়িত্ব দিয়েছিলেন। আদালতের নির্দেশে আবগারি দফতরের লোকেদের সঙ্গে নিয়ে শনিবার দোকান খুলতে গিয়েছিল। যিনি এই দোকানের দেখভালের দায়িত্বে ছিলেন তিনি কিছু লোকজনকে টাকা দিয়ে নিয়ে এসে খুলতে বাধা দেয় ।

আবগারি দফতরের পক্ষে বনগাঁ রেঞ্জের ডেপুটি এক্সাইস কালেক্টর মহানন্দ বিশ্বাস বলেন, “কোর্টের অর্ডারে আমরা দোকান খুলতে এসেছিলাম সাধারণ মানুষের আন্দোলনের জেরে আমরা দোকান খুলতে পারিনি।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube