নন্দীগ্রামে পানীয় জলের সাবমারসিবল পাম্প বসানো নিয়ে শুরু হল রাজনৈতিক কাজিয়া । এই সমস্যার জেরে বন্ধ হয় যায় কাজ । পানীয় জল নিয়ে এখন সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা ।
নন্দীগ্রামের আমদাবাদ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমদাবাদ ১৫৮ নম্বর বুথে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের । আমদাবাদ গ্রামের মানুষদের পানীয় জলের কলের অভাবে তাদের খুব সমস্যায় পড়তে হচ্ছে বলে ওঠে অভিযোগ । বিশেষ করে বর্ষাকালে সমস্যার অন্ত থাকে না । তাঁরা আরও জানান, এই ব্যাপারে তাঁরা গ্রাম পঞ্চায়েতে আবেদন জানিয়েছেন বহুবার । এখন তাঁদের একটাই দাবি যেভাবেই হোক পানীয় জলের কল বসুক তাদের এলাকায় ।
আমদাবাদ গ্রামের এই পানীয় জলের সমস্যা দূর করতে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সাবমারসিবল পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয় । টেন্ডার করে সেই কাজের বরাতও দেওয়া হয় তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতকে । কিন্তু সেই পাম্প বসানোর কাজ শুরু হওয়ার মুখেই বাধা দেয় বিরোধী দলের বিজেপি নেতৃত্ব । তাঁদের বক্তব্য, যে জায়গায় পাম্প বসানোর টেন্ডার ছিল পঞ্চায়েত প্রধান টাকা নিয়ে তার বদলে অন্য জায়গায় সেটি বসানোর উদ্যোগ নিয়েছে । একই সঙ্গে তাঁদের আরও দাবি, যে জায়গায় পাম্প বসানোর কথা ছিল সেখানেই বসাতে হবে ।
আমদাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন । এই ঘটনায় তিনি বলেছেন, ‘ভুলবশত ওই দাগ নম্বর ছাপা হয়েছিল কিন্তু যে জায়গায় বসানো হবে সেটাই সঠিক জায়গা’ । রাজনৈতিক কাজিয়ার জেরে বন্ধ হয়ে যায় পানীয় জলের পাম্প বসানোর কাজ । এখন কী ভাবে এই রাজনৈতিক কাজিয়া মেটে আর এলাকায় পানীয় জলের পাম্প বসে সেই আশায় বসে রয়েছেন এলাকার মানুষ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

