শনিতে নয়, রবিবারই বঙ্গে এসে ‘ন্যায় যাত্রা’য় যোগ দেবেন রাহুল

বঙ্গে রুট বদল হল রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র । পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার দিল্লি থেকে ফের বঙ্গে আসার কথা ছিল রাহুল গান্ধীর । এর পরিবর্তে রবিবার দিল্লি থেকে সকাল দশটা নাগাদ বাগডোগরায় নেমে জলপাইগুড়ি থেকে ন্যায় যাত্রায় যোগ দেবেন তিনি। এরপর ন্যায় যাত্রা পৌঁছবে শিলিগুড়ি । ফালাকাটা, ধূপগুড়িতে নির্ধারিত যাত্রায় থাকছেন না রাহুল গান্ধী। সেই নিয়ে প্রবল ক্ষোভ স্থানীয় কংগ্রেস নেতাদের মধ্যে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী,  রাহুল গান্ধী দিল্লি থেকে ফিরে এসে ফালাকাটায় রাত্রিবাস করার কথা ছিল। এরপর রবিবার ফালাকাটা থেকে ধূপগুড়ি, ময়নাগুড়ি হয়ে জলপাইগুড়িতে পৌঁছবেন তেমনই জানা গিয়েছিল কংগ্রেস সূত্রে। কিন্তু রুট বদলের জেরে ফালাকাটা, ধূপগুড়ি ও ময়নাগুড়িতে থাকছেন না তিনি। আলিপুরদুয়ার জেলায় রাহুল যাচ্ছে না। জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অংশেও থাকছেন না রাহুল, সূত্রের খবর।

জানা যাচ্ছে, চোপড়া ব্লকের সোনাপুর নলবাড়ি এলাকায় রাহুল গান্ধীর আগামীকাল রবিবার রাত্রি বাসের কথা রয়েছে । সে নিয়ে প্রস্তুতি তুঙ্গে । ইতিমধ্যেই টেন্ট তৈরির কাজ করা শুরু হয়েছে, রয়েছে পুলিশ । কিছুক্ষণ পরেই সিআরপিএফ বাহিনী এসে উপস্থিত হবে বলে সূত্রের খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube