নিউজটাইম ওয়েবডেস্ক : ঘরের বারান্দায় টেবিলের নিচে ঘাপটি মেরে বসে ছিল চিতা বাঘের শাবক। ঘর থেকে বের হয়ে বাড়ির লোকজন চিতা বাঘের শাবক টিকে টেবিলের নিচে ঘোরাফেরা করতে দেখে। এর পরেই আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজন।
মেটেলি ব্লকের শালবাড়ি মোর সংলগ্ন খরিয়ার বন্দর বস্তি এলাকার জনৈক রতন সূত্রধরের বাড়ির ঘটনা।শনিবার সকালে ওই বাড়িতে চিতা বাঘের শাবকের খবর চাউর হতেই বহু মানুষের ভিড় উপচে পড়ে। খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে চিতা বাঘের শাবকটিকে খাঁচাবন্দি করে নিয়ে যায়। বাড়ির মালিক রতন সূত্রধর বলেন, এদিন সকালে বাড়ির লোকজন চিতা বাঘের শাবক টিকে ঘরের বারান্দায় টেবিলের নিচে ঘোরাফেরা করতে দেখে। গত কয়েকদিন ধরেই রাতে বাড়িতে লাগাতার হামলা চালাচ্ছে চিতাবাঘ। বাড়ি থেকে কুকুর, মুরগি, ছাগল তুলে নিয়ে যাচ্ছে। পাশেই রয়েছে ছোট চা বাগান। ওই চা বাগানের মধ্যেই চিতা বাঘ আশ্রয় নিয়ে রয়েছে বলে বাসিন্দাদের অনুমান। চিতা বাঘ ধরতে এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা। বনদপ্তরের খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, চিতা শাবক টিকে উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

