স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, ঘটনাকে কেন্দ্র করে মারধর শিক্ষক-শিক্ষিকাদের! ভাইরাল ভিডিও

বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির স্কুলে উত্তেজনা, অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ স্কুলের শিক্ষক তারক দাসের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায়। একাধিক শিক্ষক শিক্ষিকাকে মারধরের অভিযোগ ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ।

বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষক শিকিকাদের মারধর । বহিরাগতদের বিরুদ্ধে এই অভিযোগ। শিক্ষক ও শিক্ষিকাদের বেধড়ক মারধরের ভিডিও এখন ভাইরাল। পাশাপাশি স্কুলের ভিতরে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। কয়েকজন শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন ভেঙে দেয়া হয় বলে জানা গিয়েছে।

প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা বলে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা। যদিও প্রধান শিক্ষক ঘটনার কথা অস্বীকার করেছেন। ঘটনা স্থলে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কার্যত স্কুলের ভিতরেই আটকে পড়ে রয়েছেন আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube