নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই-এর দফতর নিজাম প্যালেসে প্রসন্ন কুমার রায়। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন প্রসন্নকুমার রায়। এরপর তিনি সুপ্রিম কোর্টের কাছ থেকে জামিন পেয়ে মুক্ত হন। তারপরে ইডি আধিকারিকরা কয়েক সপ্তাহ আগে প্রসন্নকুমার রায়ের সাতটি লোকেশানে তল্লাশি অভিযান চালান। এই সাতটি জায়গার মধ্যে একটি জায়গা নতুনভাবে পাওয়া গিয়েছিল তা হল পাথরঘাটার প্রসন্ন রায়ের বাগান বাড়ি। যেখানে নিয়োগ সংক্রান্ত বৈঠক হত বলে ইডি সূত্রের খবর।
এরপর আবার সিবিআই দফতরে দেখা গেল প্রসন্নকুমার রায়কে। সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে তিনি কোন উত্তর দেননি। কী কারণে তিনি নিজাম প্যালেসে এসেছিলেন সেই ব্যাপারও তিনি জানাননি। তবে সূত্রের খবর, ইডি আধিকারিকেরা তাঁকে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে এ তলব করেছেন। তার আগে আইনি কিছু কারণে তিনি নিজামে এসেছিলেন সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার জন্য ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

