কার্যত বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা । রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে চালাচ্ছে প্রচার । রাজ্যেও শাসক বিরোধী সবাই মেতেছেন সভা, মিছিল, বৈঠকে । জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর জেলা সফরে যাচ্ছেন আগামী ২৮শে জানুয়ারি ফিরবেন ১লা ফেব্রুয়ারি ।
জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর রয়েছে ঠাসা কর্মসূচি । ২৮শে জানুয়ারি নবান্ন হয়ে কলকাতায় এয়ারপোর্টের উদ্দ্যেশে যাবেন মমতা। তারপর বাগডোগরা হয়ে হাসিমারা। ২৯শে জানুয়ারি যাবেন কোচবিহার। সেইখানে রয়েছে সরকারি ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান। সেই দিনই মুখ্যমন্ত্রী উত্তর কন্যায় ফিরবেন। শিলিগুড়িতে রয়েছে পাট্টা বিতরণ অনুষ্ঠান। ৩০ শে জানুয়ারি রায়গঞ্জ যাবেন মুখ্যমন্ত্রী। সেখানেও রয়েছে সরকারি পরিষেবা বিতরন অনুষ্ঠান। সেখান থেকে বালুরঘাটে আসবেন মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
৩১ তারিখ মুখ্যমন্ত্রী মালদাতে যাবেন। রয়েছে সরকারি অনুষ্ঠান। সেইখান থেকেই মুর্শিদাবাদ যাবেন। পয়লা ফেব্রুয়ারি কৃষ্ণনগরে অনুষ্ঠান সেরে কলকাতায় ফিরবেন। তবে সমস্ত সরকারি অনুষ্ঠানই হবে হলের ভিতরে। খোলা অঞ্চলে অনুষ্ঠান করতে চান না মুখ্যমন্ত্রী । সেকথা তিনি জানিয়েছিলেন আগেই । যেহেতু সামনেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ফলে প্রকাশ্যে মাইক বাজানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আপত্তি রয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

