“নীতীশ ‘ইন্ডিয়া’ ছেড়ে চলে গেলে জোটের কোন ক্ষতি হবেনা” সাফ জানালেন মমতা

নিউজটাইম ওয়েবডেস্ক : ‘ইন্ডিয়া’ জোট নিয়ে চলছে একাধিক মতানৈক্য, মতবিরোধ, জল্পনাও । বিজেপি বিরোধী সব দলগুলি লোকসভার আগে একত্র হয়েছিল । তবে সেই জোটই ভাঙনের মুখে । এই জল্পনাই উস্কে দিয়েছিলেন নীতীশ কুমার ।

শুক্রবার সাধারণতন্ত্রের দিবসের দিন রাজভবন থেকে বৈঠকে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি বুধবারই বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নিয়ে বাংলায় তাঁর অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন। মমতা বলেছিলেন, বাংলায় একাই লড়বে তৃণমূল। বাকিটা ভোটের পরে দেখা যাবে। ঘটনাচক্রে মমতার এই ঘোষণার পরের দিনই বৃহস্পতিবার দুপুর থেকে বিহারের রাজনৈতিক সমীকরণে বড় বদলের ইঙ্গিত মেলে। জল্পনা শুরু হয় নীতিশের ‘ইন্ডিয়া’ ছে়ড়ে এনিডএতে যোগ দেওয়া নিয়ে।

এ ব্যাপারে বিরোধী জোট ইন্ডিয়ার অন্য শরিকেরা মুখ না খুললেও তৃণমূল সূত্রে খবর, বিহারের রাজনৈতিক বদল নিয়ে ঘনিষ্ঠ মহলে নিজের মতামত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা নাকি বলেছেন, একসঙ্গে লড়লে বিহারে ৫-৭টার বেশি আসন পাওয়া যেত না। তাই বিহারে যদি রাজনৈতিক বদল হয়ও তবে ‘ইন্ডিয়া’র কোনও ক্ষতি হবে না।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, “নীতীশ ‘ইন্ডিয়া’ ছেড়ে গেলে জোটের ক্ষতি তো হবেই না, উল্টে লাভ হবে।” ঘনিষ্ঠ মহলে বাংলার মুখ্যমন্ত্রী জানান, নীতীশ চলে গেলে ইন্ডিয়ার পক্ষে ভাল হবে। মমতা মনে করেন, নীতীশ বিহারের জনতার চোখে অপ্রিয় হয়ে পড়েছেন। বেরিয়ে গেলে তেজস্বীদের কাজ করতে সুবিধা হবে।

উল্লেখ্য, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রথম বৈঠক হয়েছিল নীতীশ কুমারের উদ্যোগেই । বিহারে বৈঠক করার আগে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেছিলেন নীতীশ । এমনকি বাংলাতেও এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube