বঙ্গে আসছেন শাহ, বার্তা দেবেন লোকসভা নিয়ে?

ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রবিবার অর্থাৎ ২৮শে জানুয়ারি রাতের বিমানে কলকাতায় আসছেন শাহ । রয়েছে ঠাসা কর্মসূচি । রামমন্দির উদ্বোধনের পরে এই প্রথম বাংলায় আসছেন কোনও হেভিওয়েট বিজেপি ব্যক্তিত্ব ।

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় আসছেন অমিত শাহ । আরও বেশি আসনে ‘পদ্ম ফোটানো’ই আসল লক্ষ্য । জোরকদমেই চলছে গেরুয়া শিবিরের প্রস্তুতি । এরই মধ্যে বঙ্গে অমিত শাহের আগমন বঙ্গ বিজেপিকে জোর দেবে বলেই একাংশের মত । রবিবার রাত ৯টা ৫৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। এরপর সোজা চলে যাবেন নিউটাউনের এক অভিজাত হোটেলে। রাতে সেখানেই থাকবেন তিনি। এরপর সোমবার সকাল থেকে রয়েছে ব্যস্ত কর্মসূচি। বেলা ১০টা হোটেল থেকে বেরিয়ে তিনি রওনা দেবেন বরাহনগরের উদ্দেশে। বেলা সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত আধ ঘণ্টা সময় তিনি কাটাবেন বরাহনগরের মহামিলন মঠে। এরপর সেখান থেকে আবার ফিরে আসবেন হোটেলে।

এরপর মধ্যাহ্নভোজ সেরে রওনা দেবেন পূর্ব মেদিনীপুরের মেচেদার উদ্দেশে । মেচেদায় কর্মী সম্মেলনে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর । সম্ভাব্য সময় দুপুর ২টো ২০ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে বিএসএফ-এর হেলিকপ্টারে চেপে তিনি যাবেন পূর্ব মেদিনীপুরের মেচেদায়। মেচেদা ইসকনে গ্রাউন্ডে তাঁর একটি জনসভা করার কথা রয়েছে। দুপুর তিনটে থেকে বিকেল চারটে পর্যন্ত এক ঘণ্টার জনসভা। মেচেদার কর্মী সম্মেলনে দিব্যেন্দু অধিকারীর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করার সম্ভাবনা অমিত শাহের হাত ধরে।

মেচেদা থেকে আবার বিএসএফ-এর হেলিকপ্টারে চেপে তিনি ফিরবেন কলকাতায়। বিকেল ৪টে ৪০ মিনিটে বিমানবন্দরে পৌঁছবেন তিনি, সেখান থেকে সোজা হোটেলে। বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি হোটেল থেকে বেরিয়ে পৌঁছে যাবেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেইখানে সমাজের সর্বস্তরের মানুষদের সঙ্গে করবেন বৈঠক । রাজ্যের বর্তমান, ভবিষ্যৎ, অর্থনীতি না না বিষয় নিয়ে আলোচনা করবেন অমিত শাহ । এরপর হোটেলে ফিরে প্রথম দফায় ১৩ জনের নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক সারবেন তিনি । দ্বিতীয় দফায় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের সঙ্গে হাওড়া, উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের তালিকা প্রার্থী নিয়ে বৈঠকের সম্ভাবনা শাহের । বৈঠক সেরে রাতের বিমানেই বঙ্গ ছেড়ে দিল্লির উদ্দেশে ফিরে যাবেন অমিত শাহ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube