থানা চত্বর থেকে উদ্ধার পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ

থানা চত্বরের পরিত্যাক্ত কোয়ার্টার থেকে এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ায়। বাঁকুড়ার ছাতনা থানার ঘটনা ।

থানা চত্বরের পরিত্যাক্ত কোয়ার্টার থেকে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার ছাতনা থানায়। গতকাল গভীর রাতে থানা চত্বরে থাকা একটি পরিত্যাক্ত কোয়ার্টারে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম হরেন্দ্রনাথ বাউরী। এই ঘটনা নিছক আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ছাতনা থানা সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে হরেন্দ্রনাথ বাউরী নামের ছাতনা থানার এক কনস্টেবলকে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজ শুরু করেন। এরপরই ছাতনা থানা চত্বরে একটি পরিত্যাক্ত কোয়ার্টারে সিলিং থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান সহকর্মীরা। থানা সূত্রে জানা গেছে নতুন নাইলন দড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হরেন্দ্রনাথ বাউরীর মৃতদেহ ঝুলছিল। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube