নিউটাউনের বহুতল থেকে ‘মরণ ঝাঁপ’! মৃত্যু গৃহবধূর

বৃহস্পতিবার গভীর রাতে নিউটাউনের এক বহুতল থেকে ঝাঁপ গৃহবধূর । বিলাসবহুল আবাসন থেকে ঝাঁপ দিয়ে নীচে পড়ে যান ওই গৃহবধূ। রাতেই মৃত্যু হয়েছে তাঁর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তিনি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বছর ৩৫ এর মৃত মহিলার নাম কবিতা কৌর। তিনি নিউ টাউনের ইকোস্পেসের কাছে একটি বিলাসবহুল আবাসনে থাকতেন। বৃহস্পতিবার গভীর রাতে ওই আবাসনের ১০ তলা থেকে নীচে পড়ে যান তিনি।

পরিবার সূত্রে দাবি, মহিলা ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। প্রাথমিক ভাবে পুলিশও ঘটনাটিকে আত্মহত্যা হিসাবেই দেখছে। তবে অন্য সম্ভাবনাগুলিও খতিয়ে দেখা হচ্ছে। টেকনো সিটি থানার পুলিশ এই মৃত্যুর তদন্ত করছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার পারিবারিক কিছু সমস্যা চলছিল। পারিবারিক অশান্তি লেগেই থাকত। প্রাথমিক তদন্তে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে সে কথা জানতে পেরেছে পুলিশ। পুলিশ মৃতের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। মহিলার দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube