পিকনিক থেকে বাড়ি ফেরার পথে পুকুরে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির । শুক্রবার পুকুরে তলিয়ে যাওয়ার পর আজ, শনিবার তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় । ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির চেঙ্গা নদীর পাড়ে ।
শুক্রবার ২৬শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নকশালবাড়ির চেঙ্গা নদীর পাড়ে পিকনিকের আয়োজন করা হয়েছিল । সেই পিকনিক থেকে বাড়ি ফেরার পথে পুকুরে তলিয়ে যান এক ব্যক্তি । প্রত্যক্ষদর্শী জানান পুকুরে ডোবার সময় চিৎকার করতেই কয়েকজন স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন ।তবে আজ মৃতদেহ উদ্ধার করা হয় ।
গতকাল সন্ধ্যায় মনিরামের জাবরা ডিভিশন সংলগ্ন চেঙ্গা নদী এলাকার এই ঘটনাটি ঘটে । শনিবার বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন । এরপর পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা টিম ।
সুত্র মারফত জানা যায়, মৃতের নাম রত্তি গোয়ালা; তিনি হাতিঘিসার জমিরদারগুড়ির বাসিন্দা ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ । খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় হয় স্থানীয়দের । পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

