জোট বদলে আবার বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার? গত এক দশকে এই নিয়ে চতুর্থ বার! প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজনৈতিক মহলে জল্পনা আগামী রবিবার (২৮ জানুয়ারি) এনডিএ-র নেতা হিসাবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন জেডিইউ প্রধান। তাঁর সঙ্গেই বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী হতে পারে বিজেপি নেতা সুশীল মোদী। বিহার রাজনীতিতে যিনি, ‘নীতীশ ঘনিষ্ঠ’ হিসাবেই পরিচিত।
সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বের সবুজ সঙ্কেত পেলেই বিহারে আরজেডি-কংগ্রেস-বামেদের ‘মহাগঠবন্ধন’ ছেড়ে ফের এনডিএ-তে যোগ দেবেন নীতীশ। তবে জাতীয় স্তরের বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা এখনই এ নিয়ে মন্তব্য করতে চাইছেন না। বিজেপি এবং জেডিইউর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি পারসের ‘রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি’ (আরএলজেপি) এবং প্রয়াত রামবিলাস পাসোয়ানের সাংসদ-পুত্র চিরাগের দল ‘লোক জনশক্তি পার্টি (রামবিলাস)’ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝিঁর ‘হিন্দুস্তানি আওয়াম মোর্চা’ (হাম)-ও নতুন সরকারে শামিল হতে পারে বলে জল্পনা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

