পুকুর ভরাট রুখে দিল পৌরসভা!

দক্ষিণ দমদম পৌরসভার দু’নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণ রোডে চলছিল পুকুর ভরাট করে নির্মাণের কাজ । অভিযোগের প্রেক্ষিতে সেই পুকুর ভরাট রুখলো মন্ত্রী ও পৌরসভা । শুক্রবার প্রজাতন্ত্র দিবসের দিন সকালবেলা পুরসভার পক্ষ থেকে জেসিবি নিয়ে পুকুরের মধ্যে পড়া মাটি তুলে দেওয়া হয় ।

অভিযোগ, স্থানীয় কাউন্সিলর বিউটি হালদার ও তাঁর স্বামী বিপ্লব হালদারের মদতে প্রোমোটার সুজন ঘোষের তত্ত্বাবধানে রাতের অন্ধকারে প্রায় ৮ কাটা পুকুর ভরাট করে বহুতল নির্মানের কাজ চলছিল । আরও অভিযোগ, প্রায় ৪০লক্ষ টাকার বিনিময়ে কাউন্সিলরের স্বামী প্রত্যক্ষ ভাবে পুকুর ভরাটে মদত দিয়েছিল ।

স্থানীয়দের পক্ষ থেকে পুরসভায় অভিযোগ জানানোর পর রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে পুরসভার পক্ষ থেকে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয় । এবং পুকুরে পড়া মাটি তুলে দেওয়ার কাজ শুরু করা হয় । যদিও স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, কাউন্সিলর কোন পয়সা নিতে পারে না । তারা জানান, মন্ত্রীকে জানানোর পর পুরসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে পুকুর ভরাট রুখে দেওয়া হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube