নিখোঁজ হওয়ার ৭ দিন পর যুবকের দেহ উদ্ধার হল পুকুরের জল থেকে । রবিবার সকালে এই ঘটনা ঘটে মুর্শিদাবাদ জেলার বড়ঞায় । বড়ঞা থানার ববরপুর গ্রামের বাসিন্দা মৃত ২৬ বছর অভিজিৎ সাহাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের ৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ।
এদিন এলাকার মানুষ বড়ঞা হাসপাতালের পিছনের পুকুরের জলে মৃতদেহ ভাঁসতে দেখে পুলিশে খবর দেন । পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বড়ঞা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার । বড়ঞা গ্রামীন হাসপাতালের পিছনের পুকুর থেকে দেহ উদ্ধার করতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার । এদিনের এই ঘটনায় অভিযোগ উঠছে, ২২ শে জানুয়ারি ববরপুরের বাসিন্দা অভিজিৎ সাহা নিখোঁজ হলেও এক মহিলার কাছে থেকে তাঁর মোবাইল ও জ্যাকেট উদ্ধার করে পুলিশ ।
এরপর ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় । তবে তাঁকে পরবর্তীতে ছেড়ে দেয় পুলিশ । মৃতের পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে বার বার দরবার করা হলেও পুলিশ তদন্তে গাফিলতি দেখায় । এমনই অভিযোগ তুলেছে মৃতের পরিবার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

