রানাঘাটে স্বর্ণ-বিপণীতে ডাকাতির ঘটনায় যাবজ্জীবনের নির্দেশ!

রানাঘাট বহুজাতিক স্বর্ণ-বিপণীর সংস্থায় ডাকাতির অপরাধে বৃহস্পতিবার দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদলত । এই ঘটনায় বুধবারই রানাঘাটের ফাস্ট ট্র্যাক আদালত চার জনকে দোষী সাব্যস্ত করে । ঘটনার প্রায় ১৫৯ দিনের মাথায় চার দুষ্কৃতীকে দোষী সাব্যস্ত করল ফাস্ট ট্রাক আদালত ।

জানা যায়, এই মামলায় প্রায় ৩৫ জন সাক্ষ্য দেন । আজ, বৃহস্পতিবার, এই মামলার রায়দান ঘোষণা করা হয় । আজ আদালতে ৪ জন দুষ্কৃতীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত ।

প্রসঙ্গত গত ২৯শে আগস্ট রানাঘাটের মিশন রোডের পাশে একটি নামই সংস্থার গয়নার দোকানে ডাকাতি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ডাকাতেরা প্রকাশ্যে গুলি ছুঁড়তে থাকেন । এরপর ছুটে পালানোর চেষ্টা করে তাঁরা । তাঁদের মধ্যে তিন ডাকাত পালাতে পারলেও পাঁচজন ধরা পড়ে যায় পুলিশের হাতে । পুলিশের গুলিতে জখম হয়ে ডাকাত মণিকান্ত কলকাতা হাসপাতালে মারা যায় ।

এই ঘটনায় ফৌজদারীয় অস্ত্র আইনের বিভিন্ন ধারায় চার্জশিট গঠন করে পুলিশ । আজ সেই মালায় রায়দান হওয়ার কথা ছিল । রানাঘাটে এই ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত করে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে রানাঘাট ফার্স্ট ট্রাক আদালত।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube