দুই বিচারপতির সংঘাতে ‘সুপ্রিম’ হস্তক্ষেপ , মেডিক্যাল দুর্নীতি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ

বিচারপতিদের সংঘাতের মামলায় রাজ্য সরকার ও মূল মামলাকারিকে নোটিস জারি করল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ । শনিবার মেডিক্যাল দুর্নীতি মামলায় অভিজিৎ গাঙ্গুলির সিবিআই তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হল । সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের রায়ের উপরেও জারি করা হল স্থগিতাদেশ ।

হাইকোর্টে বেনজির সংঘাতে এবার সুপ্রিম নির্দেশ । মেডিক্যাল দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । একই সঙ্গে এই মামলায় রাজ্যকেও দেওয়া হল নোটিস । জানা যাচ্ছে এখনই কোনও সিদ্ধান্তই নেওয়া হবে না এই বিষয়ে । আগামী সোমবার আবারও শুনানি রয়েছে এই মামলায়, তারপর দেওয়া হতে পারে নির্দেশ ।

মেডিক্যাল দুর্নীতি মামলায় এবার মূল মামলাকারীকেও দেওয়া হয় নোটিস; তিনি চাইলে মাম্লাতে পার্টি হতে পারেন । পাশাপাশি জানা যায়, এইদিন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অভিজিৎ গঙ্গপাধ্যায়ের সকল নির্দেশের উপরেই স্থগিতাদেশ জারি করা হয় । হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ও বিচারপতি গঙ্গপাধ্যায়ের সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দেওয়া হয় । একই সঙ্গে এদিন সিঙ্গল বেঞ্চের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী । মামলায় এসএলপিও দাখিল করল রাজ্য সরকার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube