সভাস্থল থেকে ফেরার পথে আহত মুখ্যমন্ত্রী!

বুধবার বর্ধমানের সভাস্থল থেকে ফেরার পথে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর । জানা যাচ্ছে আচমকা গাড়ির ব্রেক কষায় গাড়ির ড্যাশবোর্ডে ধাক্কা লাগার জেরে আঘাত লাগে তাঁর । ফলে তিনি সামান্য চোট পান কপালে ।

বুধবার বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতাব বন্দ্যোপাধ্যায়ের । সভায় তিনি হেলিকপ্টারে পৌঁছলেও আবহাওয়া খারাপ থাকার ফলে সভাশেষে সড়কপথেই ফিরছিলেন তিনি । বৃষ্টি ও কুয়াশার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় এদিন । জিটি রোডে উঠে আচমকা ব্রেক কষাতেই ঘটে বিপত্তি !

এদিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী । তবে খারাপ আবহাওয়ার জেরে এদিন গাড়ি করেই ফেরার সিদ্ধান্ত নেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube