বিচারপতিদের নজিরবিহীন সংঘাত! স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সংঘাতের আঁচ গেল শীর্ষ আদালত পর্যন্ত । শনিবার এই মামলায় স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করে ৫ সদস্যের বিশেষ বেঞ্চ । এদিন মেডিক্যালে নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয় । পরবিরতী শুনানি হওয়ার কথা আগামী সোমবার ; তবে ততদিন পর্যন্ত সব নির্দেশের উপরেই স্থগিতাদেশ জারি করা হয় । শনিবার প্রধান বিচারপতি ডিওয়আই চন্দ্রচূড়, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি অনিরুদ্ধ বোসের বিশেষ বেঞ্চে ছিল শুনানি ।

পাশাপাশি জানা যায়, রাজ্য সরকারকে এই বিষয়ে নিজের অবস্থান জানাতে নোটিস পাঠায় সুপ্রিম কোর্ট । একই সঙ্গে নোটিস পাঠানো হয় মামলাকারী ইশিতা সোরেনকেও নোটিস দেওয়ার কথা জানানো হয় । এদিন সিবিআই-য়ের আইনজীবী সলিসিটর জেনেরাল তুষার মেহতার প্রশ্ন, কোনও নথি ছাড়াই কী করে বিচারপতি সৌমেন সেন স্থগিতাদেশের নির্দেশ দেন । তাঁর আরও বক্তব্য, মৌখিক ভাবে দু’টি বিষয়ে নির্দেশ দেওয়া যায়; বাড়ি ভাঙা ও ফাসির আদেশ ছাড়া মৌখিক নির্দেশ দেওয়া যায় না ।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, অভিষেক মনু সিংভি ভারচুয়ালি জানান, এই মামলায় তাঁর মক্কেল অভিষেক বন্দ্যপাধায়কে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে ।একই সঙ্গে জানা যায়, বিচারপতি গঙ্গোপাধ্যায় মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় যা নির্দেশ দিয়েছিলেন , তার বিরুদ্ধে শনিবার মামলা করার অনুমতি চেয়েছিলেন রাজ্যের আইনজীবী ।এই বিষয়ে শীর্ষ আদালত অনুমতি দিয়েছে বলেই খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube