হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণ কুয়াশা থাকবে। বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। শুক্রবারের পারদ স্বাভাবিকের চেয়ে নীচে। তবে আবার মেঘলা আবহাওয়া ফিরতে পারে। তাপমাত্রাও বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রাও ছিল বেশ কম। সারা দিনে ২২.২ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি পারদ। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কম। শুক্রবার শহরের তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কয়েক দিন আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না। তবে ৩০ জানুয়ারির পর থেকে আবার মেঘলা আকাশ দেখা দিতে পারে। সেই সঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা। তবে বৃষ্টির সম্ভাবনার কথা এখনই জানাচ্ছে না আলিপুর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

