ফের অঘটন অস্ট্রেলিয়ান ওপেনে। কোয়ার্টারে আলকারাজের পর এবার সেমিফাইনাল থেকে বিদায় নোভাক জকোভিচের। শুক্রবার মেলবোর্ন পার্কে জোকারকে হারিয়ে ইতালির প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলার নিশ্চিত করলেন ২২ বছরের ইয়ানিক সিনার।
এদিন শুরু থেকেই ছন্দে ছিলেন ইতালির তরুণ টেনিস তারকা। তাঁর সামনে একেবারেই আধিপত্য বিস্তার করতে পারেননি ২৪টি গ্র্যান্ডস্লামের মালিক জকোভিচ। দাপুটে পারফরম্যান্সে প্রথম দুটি সেট জিতে নেন ইয়ানিক সিনার। তৃতীয় সেটে জোকার ফিরলেও চতুর্থ সেট জিতে বাজিমাত করেন সিনার। ম্যাচের ফল ৬-১, ৬-২, ৬৭, ৩-৬। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকেই বিদায় ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর টেনিস তারকার। এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ বাছাইও ছিলেন তিনি। চতুর্থ বাছাই সিনার হারিয়ে দিলেন জোকোভিচকে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

