এখনই অবসর নয়, লড়ে যাবেন মেরি কম!

সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বক্সিং রিংকেই বেছে নিলেন মেরি কম । ইতিমধ্যেই খবর ছড়িয়ে পড়েছিল, বয়সের কারণে তিনি নাকি বক্সিং থেকে অবসর নিচ্ছেন বলে ঘোষণা করেছেন । তবে এদিন ৪১ বছর বয়সী বক্সিং তারকা জানিয়ে দেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছিল ।

তাঁর অবসর নেওয়াকে কেন্দ্র করে যে গুঞ্জন রটেছিল তা তিনি সংবাদ মাধ্যমের সামনে এক বিবৃতি দিয়ে নিজেই উড়িয়ে দিলেন । তিনি জানান, বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন এই ঘোষণার কথা; তবে যেদিন তিনি সত্যি অবসর নেবেন সেদিন তিনি সংবাদ মাধ্যমের সামনেই ঘোষণা করবেন ।

দীর্ঘদিন ধরেই তাঁকে বক্সিং রিংয়ে দেখা যাচ্ছিল না । এরই মধ্যে গুঞ্জন ছড়ায় বয়সের কারনে তিনি অবসর নিচ্ছেন । তাই পরবর্তীতে এই প্রসঙ্গে সরব হয়ে সব ভুল ভাঙিয়ে দেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube