ট্রিপল সেঞ্চুরি করে তন্ময়ের বিশ্বরেকর্ড

বিশ্বরেকর্ড করলেন তন্ময় আগরওয়াল । প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ত্রিশত রানের রেকর্ড গড়লেন হায়দরাবাদের ব্যাটসম্যান । রঞ্জি ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে এই রেকর্ড করেন তিনি । প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে একদিনে ৩০০ রান করেন তন্ময়।

রঞ্জি ট্রফির প্লেট গ্রুপে হায়দরাবাদ বনাম অরুণাচল প্রদেশের ম্যাচে প্রথম দিনই রেকর্ড গড়লেন তন্ময় আগরওয়াল । হায়দরাবাদের এই ক্রিকেটার প্রথম দিনেই মাত্র ১৬০ বলে ৩২৩ রান করেন । তাঁর ব্যাটিংয়ের দাপটে প্রথম দিনই হায়দরাবাদের ঝুলিতে এল ৫২৯ রান ।

মার্কোস মারিয়াসের রেকর্ড ভাঙলেন তন্ময়! প্রথম শ্রেনির ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড করেছিলেন মার্কোস । ১৯১ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তিনি । এদিন মাত্র ১৬০ বলে ৩২৩ রান করে সেই রেকর্ড ভাঙলেন হায়দরাবাদের তন্ময় আগরওয়াল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube