৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার ভারতে এলেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ । ২৬ জানুয়ারির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে চলেছেন তিনি । আজ রাজস্থানের জয়পুরে এসে পৌঁছন ম্যাক্রঁ ।
জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র ও মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা । রাজস্থানের জয়পুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন । আমের দুর্গের নিকটবর্তী এলাকায় শিল্পীদের সঙ্গে এদিন তাঁকে কথা বলতেও দেখা যায় । এরপরে তিনি যন্তরমন্তরের উদ্দ্যেশে রওনা দেন ।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে জি-২০ সম্মেলনে তিনি ভারতে এসেছিলেন । গত বছর ফ্রান্সের বাস্তিল দিবসে অতিথি হিসাবে সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

