আদালতের নির্দেশে মাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ পেলেন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী বোলপুরের জামবুনি এলাকার বাসিন্দা অলিভিয়া বিশ্বাস। পাশাপাশি ওই ছাত্রীর পরীক্ষায় বসা নিয়ে স্কুলের গাফিলতির কারণে স্কুল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করল কলকাতা হাইকোর্ট।
ঘটনায় বিচার ব্যবস্থায় যথেষ্টই খুশি ওই ছাত্রীর পরিবার। তবে জীবনের প্রথম বড় পরীক্ষায় স্কুল কর্তৃপক্ষের গাফিলতি যেন মেনে নিতে পারছে না ওই ছাত্রীর পরিবার। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাটি উঠলে এদিন ওই স্কুল কর্তৃপক্ষকে ভর্ৎসনা পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক। একইসঙ্গে পর্ষদকে ওই ছাত্রীর রেজিস্ট্রেশন ও অ্যাডমিট কার্ড দ্রুত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও স্কুল কর্তৃপক্ষ কিছু বলতে রাজি হয়নি।
প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষার আগে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন করানোর জন্য আবেদন জানাতে হয় স্কুল শিক্ষা দফতরে সমস্ত ছাত্র-ছাত্রীদের নাম দিয়ে। যদিও এই ছাত্রীর নাম সেখানে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেই। তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হয় ওই ছাত্রীর পরিবার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

