২৬শে জানুয়ারি ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস । এবার ৭৫তম সাধারণতন্ত্র দিবস । দেশ তথা রাজ্য জুড়ে পালিত হচ্ছে এই দিনটি । আসানসোল দক্ষিণ থানার ফতেপুর এলাকায় উত্তেজনা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা। দু’পক্ষের মধ্যে বচসা। খবর পেয়ে ঘটনাস্থলেই আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌচ্ছায়। এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গ্রামবাসীদের একাংশ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে প্রাক্তন কাউন্সিলর তথা ধেমোমেনের বাসিন্দা রোহিত নোনিয়াকে আমন্ত্রণ করা হয়েছিল। গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় কাউন্সিলরকে আমন্ত্রণ না জানিয়ে রোহিত নোনিয়াকে কেন আমন্ত্রণ করা হল। সেই নিয়ে বিবাদ শুরু হয়।পরে দু পক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা হয়।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্গাপুরে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে অভিনব ট্রাফিক সচেতনতা । পৌঢ়কে রাস্তা পার করে দিচ্ছেন ট্রাফিকের এক আধিকারিক। তখনই চলছে বিকট শব্দ করে মদ্যপ বাইক চালকদের দাদাগিরি। তাঁদের হুঁশিয়ারি দিতে গদা হাতে রাস্তায় নেমেছে স্বয়ং যমরাজ। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তাক লাগালো ট্রাফিক বিভাগের এই অভিনব সচেতনতা। দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। পতাকা উত্তোলন করে কুচকাওয়াজের সূচনা করেন মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন এসিপি সুমন কুমার জয়সওয়াল সহ প্রশাসনিক আধিকারিকরা । তারপর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের, দমকল বাহিনীর গান স্যালুট এবং ডগ শো এবং বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান চলে। এছাড়াও পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয় ট্যাবলোর মাধ্যমে। চলে আদিবাসী নৃত্যও। এই কুচকাওয়াজে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ চলমান গাড়িতে অভিনব সচেতনতা শুরু করেন। ওই গাড়িতে দুজন মদ্যপ বাইক চালক বিনা হেলমেটে প্রচন্ড শব্দ করে বাইক চালাচ্ছে। একজন পৌঢ়কে রাস্তা পার করাতে গিয়েও সমস্যায় পড়তে হয়েছে ট্রাফিক আধিকারিককে। তখনই রাস্তায় সেই মত্ত চালকদের হুঁশিয়ারি দিতে গদা হাতে রাস্তায় নেমেছে স্বয়ং যমরাজ। এই সচেতনতা সকলের মন কেড়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

