প্রজাতন্ত্র দিবসের দিনে অশোক স্তম্ভের উদ্বোধন

আজ শুক্রবার ২৬শে জানুয়ারি। দেশের ৭৫তম সাধারণতন্ত্র দিবস। ৭৫তম দেশের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে মুর্শিদাবাদের কান্দি পৌরসভার উদ্যোগে অশোক স্তম্ভ উদ্বোধন করা হল। অশোক স্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও পৌরসভার পৌর সদস্যরা।

পৌরসভার মুকুটে নয়া পালক দিতেই এই অশোক স্তম্ভ বসানোর সিদ্ধান্ত গ্রহণ করে কান্দি পৌরসভা। তাই শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের পরেই অশোক স্তম্ভের উদ্বোধন করা হয়।

মূলত, অশোক স্তম্ভ খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মৌর্য্য সম্রাট অশোক দ্বারা স্থাপিত ও ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিভিন্ন স্তম্ভের সমষ্টি বিশেষ। ১৯৫০ খ্রিস্টাব্দ থেকে এই ভাস্কর্য্যের রৈখিক প্রতিরূপ ভারতের জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কথিত আছে, ১৯৪৭ সালের ডিসেম্বরে, অশোকের সিংহচতুর্মুখ স্তম্ভশীর্ষের একটি প্রতিরূপ প্রথমে ভারত অধিরাজ্যের প্রতীক হিসাবে গৃহীত হয়েছিল। প্রতীকটির বর্তমান প্রতিরূপটি ২৬শে জানুয়ারী ১৯৫০ সালে, আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল। সেদিন ভারত প্রজাতন্ত্র রাষ্ট্র ঘোষিত হয়েছিল। তাই ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে স্মরণীয় করে রাখতেই পৌরসভা সদনের চুড়ায় জাতীয় প্রতিক ‘অশোক স্তম্ভ’ বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়।

জাতীয় প্রতীকে গৃহীত রূপটিতে চতুর্থ সিংহটি দেখা যায় না, কারণ স্তম্বশীর্ষে এটি পিছনে অবস্থিত ও সামনে থেকে দৃষ্টিগোচরে আসে না। সিংহের পায়ের তলায় যে ভিত্তিভূমির কেন্দ্রে ধর্মচক্র, ডানদিকে ষাঁড় ও বাঁদিকে লম্ফমান ঘোড়া দেখা যায়। বাঁয়ে ও ডানে একদম ধারে ধর্মচক্রের দুটি ধার দেখা যায়। জাতীয় প্রতীকের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল দেবনাগরী হরফে খোদিত সত্যমেব জয়তে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube