ঘন কুয়াশার কারণে ৩১ নম্বর জাতীয় সড়কে পরপর পাঁচটি গাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটল । বুধবারের এই দুর্ঘটনায় দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে; পাশাপাশি আহত হয়েছেন অনেকে । উত্তর দিনাজপুরের চোপড়া থানা এলাকার ঘটনা ।
শীতের দাপটে জোর কদমে চলছে কুয়াশা বাড়বাড়ন্ত । ফলে কমে যাচ্ছে দৃশ্যমানতা । বুধবার ভোরে ঘন কুয়াশার জেরে ঘটে গেল পথ দুর্ঘটনা । এদিনের ঘটনায় জানা যায়, পরপর পাঁচটি গাড়িতে সংঘর্ষ হয় ।
দুর্ঘটনার জেরে একটি ট্রাক ও বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় । তাঁদেরকে উদ্ধার করে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয় বলে সূত্রের খবর । আরও বেশ কয়েকজন আহতদেরকে ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয় বলেও জনা যায় ।
জানা যায়, মঙ্গলবার রাত ১টা নাগাদ একটি ট্রাকের টায়ার ফেটে যায়; যার ফলে রাস্তার মাঝেই দাড়িয়ে পরে সেটি । বুধবার ভোর ৪টের পর থেকে রাস্তা দেখতে না পেয়ে সেই ট্রাকের পিছনে এক এক করে ট্যাঙ্কার ও কলকাতা শিলিগুড়ি বাস সহ মোট চারটি গাড়ি পিছন পিছনে ধাক্কা মারে বলে খবর । ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশী ব্যবস্থা নিয়ে । মাঝরাতে ট্রাক খারাপ হওয়ার পরে ভোর পর্যন্ত ওই এলাকায় যান নিয়ন্ত্রিত না করা নিয়েও ওঠে প্রশ্ন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

