ফের হাওয়া বদলের সম্ভাবনা?

কলকাতার ক্ষেত্রে আজকের সর্ব নিম্ন তাপমাত্রা – ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিক তাপমাত্রা বলেই জানা যাচ্ছে । সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৯৫ শতাংশ । আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতায় আকাশ থাকবে মেঘলা । একই সঙ্গে রাতের তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেই খবর । সামান্য বেড়েছে দিনের তাপমাত্রাও । কলকাতায় রাতের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বাড়ল ।

অন্যদিকে দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে । এছাড়া ঝাড়খন্ড, তেলেঙ্গানা ও ছত্রিশগড়ের উপর রয়েছে একটি অক্ষরেখা । এই সিস্টেমটা ধীরে ধীরে কলকাতার উপর আসছে । তাই আজ, বৃহস্পতিবার, সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ ও অল্প বিস্তর বৃষ্টি হবে । আজ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম বাদ দিয়ে সব জেলায় হালকা বৃষ্টি হবে ।

আগামী ২ দিন সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা । সপ্তাহান্তে ফের হাওয়া বদলের সম্ভাবনাও রয়েছে । তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে । বৃহষ্পতিবার থেকে কলকাতার তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি সেলসিয়াস । শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । শনিবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ পতনের সম্ভাবনা । সকালে সমস্ত জেলাগুলিতে কুয়াশা থাকবে বলেই জানা যাচ্ছে । মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানে। । আজ ও আগামীকাল কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, গুগলি, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূমতে কুয়াশার দাপট বজায় থাকবে । তবে ২৬ শে জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা নেই।

অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিংপং-এ আজ হালকা বৃষ্টি হতে পারে । আগামিকাল দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে; এমনকি আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে । উত্তরবঙ্গেও আগামিকাল থেকে দার্জিলিং, কালিংপং বাদ দিয়ে ৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই । তবে দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচেি রয়েছে । ২৬-২৭ জানুয়ারি কালিংপং, দার্জিলিং এবং উত্তরবঙ্গের উচু পার্বত্য এলাকায় রয়েছে তুষারপাতের সম্ভাবনা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube