সন্দেশখালিতে ইডির উপর হামলার কেটে গিয়েছে ২০ দিন । এখনও অধরা শেখ শাহজাহান । তাঁকে খুঁজতে নাস্তানাবুদ অবস্থা পুলিশের । এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি । তিনি জানিয়েছেন শাহজাহান নাকি রাজ্যের বাইরে আছে ! কারামন্ত্রীর এই দাবি নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, রাজ্য প্রশাসন শাহজাহানকে আগলে রেখেছে বলে এত দিন যে অভিযোগ উঠছিল, তা-ই প্রমাণিত হয়ে গেল অখিলের মন্তব্যে।
গত ৫ই জানুয়ারি ইডির উপরে হামলার ঘটনা ঘটেছিল সন্দেশখালিতে। এখনও পুলিশের জালে ধরা পড়েননি শেখ শাহজাহান। এর মধ্যে রাজ্যপাল থেকে হাই কোর্ট, সব পক্ষই ভর্ৎসনা করেছে জেলা পুলিশকে। ন্যাজাট থানাকে ‘অব্যাহতি দিয়ে’ আদালত তদন্তের দায়িত্ব দিয়েছে সিট-এর হাতে। তার পরেও কেন শাহজাহানের হদিস মিলল না, সর্বত্র সেই প্রশ্ন উঠছে। বৃহস্পতিবারও এই প্রশ্নেরই মুখে পড়েন অখিল। জবাবে তিনি বলেন, ‘‘শেখ শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। উনি অসুস্থ ছিলেন। তবে এখন কোথাও আছেন, নিশ্চিত ভাবে পুলিশ তা খুঁজে বার করবে।’’ সেই সঙ্গে তাঁর বক্তব্য, ‘‘অপরাধীকে ছাড়া হবে না। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পুলিশ প্রশাসন তাঁকে খুঁজে পাচ্ছেন না। তিনি হয়তো বাইরে কোথাও আছেন। কিন্তু পুলিশ চুপচাপ বসে নেই।’’
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

