বেনজির ঘটনা কলকাতা হাইকোর্টে! মেডিক্যাল ইস্যুতে বিচারপতিকে আক্রমণ বিচারপতির!

মেডিক্যাল কলেজ দুর্নীতি মামলায় জট অব্যাহত । মেডিক্যাল দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই এফআইআর করেছিল সিবিআই। বৃহস্পতিবার সেই এফআইআর খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে সিবিআইকে বলা হল, আদালত থেকে তারা এই মামলার সূত্রে যা যা নিয়েছে , তা যেন অবিলম্বে ফেরত দিয়ে যায়।

এরপরেই ডিভিশন বেঞ্চের মৌখিক নির্দেশ নিয়ে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, “মনে হচ্ছে সৌমেন সেন এই রাজ্যের কোনও একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। এই রাজ্যের বিরুদ্ধে কোনও নির্দেশ দিলেই তা স্থগিতাদেশ হয়ে যাচ্ছে। এটা খুব বাজে ইঙ্গিত। আজ তিনি একটি এফআইআর বাতিল করে দিয়েছেন।” সরাসরি বিচারপতি সৌমেন সেনকে আক্রমণ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মেডিক্যাল দুর্নীতি মামলায় সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ ‘বেআইনি’ বলে উল্লেখ করে সিবিআইকে অবিলম্বে তদন্ত শুরু করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

মেডিক্যাল কলেজে ভর্তি প্রসঙ্গে অনিয়মের মামলা নিয়ে বুধবার থেকেই হাইকোর্টের একক বেঞ্চ আর ডিভিশন বেঞ্চের টানাপড়েন চলছে। প্রথমে এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। কিন্তু বিচারপতির এই নির্দেশে এক ঘণ্টার মধ্যেই রাজ্য এ বিষয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে। সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশে মৌখিক স্থগিতাদেশ দেয়।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সিবিআই জানিয়েছিল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ একক বেঞ্চের নির্দেশে মেডিক্যাল কলেজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তারা। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিবিআইয়ের করা ওই এফআইআর খারিজ হবে। আদালত থেকে নেওয়া সব নথিও ফেরত দিতে হবে সিবিআইকে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube