জাতীয় ভোটার দিবসে নতুন ভোটারদের কী বললেন প্রধানমন্ত্রী?

২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস । এইদিনে রাজনৈতিক নেতৃত্বরা কিছু না কিছু বার্তা দিচ্ছেন দেশবাসীর উদ্দ্যেশে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার তাঁর এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিলেন নতুন ভোটারদের উদ্দ্যেশে ।

‘নমো নব মতদাতা সম্মেলন’-এ প্রধানমন্ত্রী প্রথমবার ভোটার হয়েছেন যাঁরা তাঁদের সঙ্গে আলাপচারিতায় অংশগ্রহণ করলেন। জাতীয় ভোটার দিবসের দিনেই নিজের ভার্চুয়ালি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষকে ১০-১২ বছর আগেই আমার সরকার টেনে তুলতে পেরেছে।” নতুন ভোটারদের কাছে প্রধানমন্ত্রীর আহ্বান, “ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনারা ভোট দিন।”

বৃহস্পতিবারের ভাষণে প্রধানমন্ত্রী জানান যে যুবকদের ভূমিকা রয়েছে নতুন ভারত গঠন করার জন্য। তিনি বলেন, “আপনারা এখন ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। আগামী ২৫ বছর আপনারা নির্ণয় করবেন ভারত এবং নিজেদের ভবিষ্যৎ।” প্রসঙ্গত, নতুন ভোটারদের এই সম্মেলন সারা দেশব্যাপী আয়োজন করে ভারতীয় জনতা যুব মোর্চা।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া পোস্ট করেন । মূলত যারা ভোটার হিসাবে নিজেদের নিবন্ধন করেননি তাদেরও তা করার জন্য অনুরোধ করেছিলেন। নতুন প্রজন্মকে ভোট দানে উৎসাহী করে তোলার জন্যই সামাজিক মাধ্যমে নরেন্দ্র মোদীর এহেন পোস্ট ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube