“আমরা প্রচুর খেলোয়াড়কে চাকরি দিয়েছি” বললেন মুখ্যমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশের আটজনকে পুরস্কৃত করলেন। বিভিন্ন সময়ে তাঁদের কৃতকর্মের জন্য পুরস্কৃত করা হল। যুব কল্যাণ দফতরের পক্ষ থেকে অনুষ্ঠান “খেলাশ্রী” । ১৫৬৭ জন প্রাকতন ক্রীড়াবিদকে মাসিক সাম্মানিক দেওয়ার ঘোষণা করলেন মমতা । এশিয়ান গেমস ২০২৩ স্বর্ণপদক ক্রিকেট রিতা ঘোষ সহ মহিলা ক্রিকেটার – ১০ লক্ষ টাকা দেওয়া হল সরকার পক্ষ থেকে । পুরুষ বিভাগে অনুস আগরওয়াল সহ – ১০ লক্ষ টাকা ।

৩২২ জনকে সম্বর্ধনা দেওয়া হবে সরকার পক্ষ থেকে । জাতীয় গেম, এশিয়ান গেমসের খেলোয়াড়দের সম্বর্ধনার পাশাপাশি প্রাক্তন খেলোয়াড়দের জন্য ১০০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী । এদিন মমতা বললেন, ” আমরা প্রচুর খেলয়াড়কে চাকরি দিয়েছি, প্রায় ৪হাজার ৩০০ খেলোয়াড়কে চাকরি দিয়েছি ।”

চাকরি প্রসঙ্গে ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী আরও বলেন, ” যারা প্রাইজ পেলেন তাঁরা যদি চাকরি করতে ইচ্ছুক থাকেন তাঁরা তাঁদের বায়োডাটা অরূপ বিশ্বাসকে দিন, আমরা ব্যবস্থা করব। আমি মুখ্য সচিবকে বলেছি কাগজ তৈরি করতে, আপনারা পুলিশে ভাল কাজ করতে পারবেন । এদিনের অনুষ্ঠান থেকে নাম না করে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী । বললেন, “বেশ কিছুকে কষিয়ে ঘা দিতে পারতাম, যদি আমরা ক্যারাটে জুডো শিখতাম ।”

মাননীয়া জানালেন, তিনি যাবেন উত্তরবঙ্গে । সেখানে রয়েছে ঠাসা কর্মসূচি । তবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক চলবে তাই সচেতন প্রশাসন । মুখ্যমন্ত্রী জানালেন, যাতে পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে না হয় তাই সরকারি অনুষ্ঠানে মাইকের ব্যবহার বা বক্সের ব্যবহার এড়িয়ে চলা হবে । এদিনই মুখ্যমন্ত্রী জানালেন দিঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির এবং কালীঘাটের স্কাইওয়াকের কথা ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube