প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নিরাপত্তা নিয়ে তৎপর প্রশাসন

শুক্রবার প্রজাতন্ত্র দিবস । সেই উপলক্ষে নিরাপত্তা নিয়ে তুঙ্গে প্রশাসনের প্রস্তুতি । প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়া তিলোত্তমা ।

প্রজাতন্ত্র দিবসে শহর কলকাতার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ । ২৬ জানুয়ারি রেড রোড এলাকায় মোতায়েন থাকবে ২৫০০ পুলিশ । শুক্রবারের অনুষ্ঠানে রেড রোড চত্বরকে ১৭টি জোন ও ১২৫টি সেক্টরে ভাগ করা হয়েছে বলে জানা যায় । সকাল ৬টা থেকে রেড রোড এলাকায় কর্তব্যরত থাকবেন ২২ জন ডেপুটি কমিশনার ও ৪২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক । তাঁদের অধীনে থাকবেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবল-সহ অন্য পুলিশকর্মীরা ।

রেড রোড এলাকায় থাকবে ৩টি কুইক রেসপন্স টিম (কিউআরটি), ১০টি সেন্ট ব্যাঙ্ক বাঙ্কার, ১০টি ওয়াচ টাওয়ার । ১২টি মোটরসাইকেল প্যাট্রোলিং বাহিনী ওই এলাকায় টহলদারি করবে বলেও সূত্রের খবর । শহরজুড়ে ঘুরবে ৮টি এইচআরএফএস ভ্যান । এছাড়া জলপথে টহলদারি করবে ৭টি রিভার প্যাট্রোলিং বাহিনী । প্রজাতন্ত্র দিবসের দিন অনুষ্ঠানের সমগ্র সময় রেড রোডের দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (২) শুভঙ্কর সিনহা সরকার ।

প্রজাতন্ত্র দিবসের দিন নিরাপত্তার কথা মাথায় রেখে একই সঙ্গে বুধবার থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানা, প্রতিটি শপিং মল, প্রতিটি হোটেল, পার্ক-সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে শুরু হয়ে গিয়েছে নজরদারি । সম্প্রতি যাদুঘরে বোমা বিস্ফোরণের হুমকির ইমেল পাওয়ার ঘটনা ঘটেছে । কলকাতা পুলিশের মেইল আইডিতে এই মেইল এসেছিল । তাই আরও জোরদার নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতার প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও পর্যটনস্থানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube