বরানগরে ব্যবসায়ীর রহস্য মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

বরানগর প্রামানিক ঘাট এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, আশীষ দে নামে বছর ৫২-র ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। মৃত ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে খুন করা হয়েছে। স্ত্রীর দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর স্বামীর কাছে ফোনে আসে কেউ একজন অসুস্থ বলে। এরপরেই তাঁর স্বামী বাড়ি থেকে বেরিয়ে যান। রাত সাড়ে এগারোটা নাগাদ শেষ বার তাঁদের মধ্যে কথা হয়। এরপর থেকে আর ফোনে যোগাযোগ হয়নি।

শুক্রবার সকালবেলা ফোন করায় জানতে পারেন স্বামী অসুস্থ । এরপরে তাঁরা ঘটনাস্থলে পৌঁছলে জানতে পারেন ওই ব্যবসায়ী মৃত। মৃত ব্যক্তির স্বামীর দাবি, তাঁর স্বামীকে কেউ বা কার খুন করেছে। স্থানীয় সূত্রের খবর, গতকাল সন্ধ্যা আশীষ বাবু বেরিয়ে যাওয়ার পর আর যোগাযোগ হয়নি পরিবারের সঙ্গে। এদিন সকালে খবর আসে বরানগর লেক ভিউ পার্কের সামনে আশিস বাবুর মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের দাবি অত্যন্ত স্বজন মানুষ ছিলেন প্রোমোটার এই আসিস বাবু। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে পাশ থেকে একটি ডাইরিও উদ্ধার হয়েছে, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube