প্রেমিকাকে খুন, ধৃত ২ অভিযুক্ত!

প্রেমিকাকে খুন করে রান্না ঘরে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিক ও তার দিদির বিরুদ্ধে । ঘটনায় গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে । মৃতার নাম রহিমা মণ্ডল । বুধবার অভিজুক্তদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারপতি ১০ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন।

সূত্রের খবর, বিয়ের পর পুরনো প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করে অভিযুক্ত । সেই প্রেমিকাকে নিয়ে গিয়ে খুন করে রান্না ঘরে পুঁতে রাখার অভিযোগে গ্রেফতার করা হয় প্রেমিক ও তার দিদিকে । মৃতার নাম রহিমা মণ্ডল; তাঁর বাড়ি উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার নতিডাঙ্গা গ্রামে । অভিযুক্তদের নাম বাকিবুল্লা মণ্ডল ও তারাবানু মণ্ডল ।

জানা গিয়েছে, বিয়ের আগে প্রতিবেশি বাকিবুল্লা এবং রহিমার প্রেমের সম্পর্ক ছিল । দুই পরিবারে বিষয়টি জানাজানি হতেই তাদের দুজনকেই অন্যত্র বিয়ে দেয় । অভিযোগ ওঠে, কয়েক বছর পরে নতুন করে তাঁরা আবার সম্পর্কে জড়ান । দুই বছর আগে সংসার ছেড়ে বাকিবুল্লা রহিমাকে নিয়ে মুম্বাইয়ে চলে যায় বলেও জানা যায় ।

রহিমার পরিবারের অভিযোগ, ৫ থেকে ৬ মাস রহিমার কোন খবর পাচ্ছিলেন না তাঁর পরিবার । পরবর্তীতে রহিমার পরিবারের পক্ষ থেকে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ পেয়ে তদন্ত নেমে বাকিবুল্লা মণ্ডল ও তার দিদি তারাবানু মণ্ডলে গ্রেফতার করে পুলিশ । বুধবার তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারপতি ১০ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় ধৃতরা জানায় রহিমাকে মুম্বাই থেকে নিয়ে এসে বাদুরিয়ার ইশ্বরি গাছাতে বাকিবুল্লার দিদি তারাবানুর বাড়িতে রেখেছিল তাঁরা । সেখানে বাকিবুল্লার দিদি তারাবানু রহিমাকে গলায় ফাঁস দিয়ে খুন করে এবং রান্না ঘরে পুতে দেয় । পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রহিমা বাদুরিয়ায় তারাবানুর বাড়িতে থাকাকালীন তার স্বামীর সঙ্গেই সম্পর্কে জড়ায় । সেই আক্রশে দিদি ও ভাই মিলে রহিমাকে খুনের পরিকল্পনা করে ।

আজ বাদুরিয়ার ইশ্বরিগাছা থেকে রহিমা মণ্ডলের দেহ আনা হয় । রহিমার পরিবারের দাবি, বাকিবুল্লা এর আগেও পাশের গ্রাম থেকে এক মেয়েকে নিয়ে গিয়েছিল । এমনকি সে মেয়ে পাচাঁরের সঙ্গে যুক্ত থাকতে পারে । অভিযুক্তদের ফাঁসির দাবি করেছেন তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube