জুলাইয়ের এক মাঝরাতে, যেদিন কলকাতায় পা রেখেছিলেন লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত, সেদিনই তার কানে পৌঁছে গিয়েছিল শতশত লাল হলুদ সমর্থকদের ট্রফি জয়ের আর্তনাদ। ১ অগাস্ট ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠানে সেই সমর্থকদের উদ্দেশেই স্প্যানিশ কোচের বার্তা ছিল, এই ইস্টবেঙ্গল কিছু করে দেখাবে। ফিরবে গৌরবের দিন।
এরপর দায়িত্ব নিয়েই ইস্টবেঙ্গলকে ডুরান্ড কাপের ফাইনালে তুলেছিলেন। তবে চিরপ্রতিদ্বন্দ্বি মোহনবাগানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। তবে লড়াইটাও শুরু হয়েছিল সেদিনই। হারলেও মাঠে দাঁড়িয়েই সেদিন হাজার হাজার লাল হলুদ সমর্থকদের মনে লড়াইয়ের বীজ বুনে দিয়েছিলেন কার্লেস। এবার সামনে আরও একটা ফাইনাল। খেতাব আর ইস্টবেঙ্গলের মাঝে আর ৯০ মিনিট।
২০১২ সালে শেষবার সর্বভারতীয় স্তরে ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল ইস্টবেঙ্গল। এরপর কোচ হিসাবে লাল হলুদে এসেছেন অনেকেই। কিন্তু কেউই ইস্টবেঙ্গলকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। তবে কুয়াদ্রাত স্বপ্ন দেখাচ্ছেন। আর সেই স্বপ্নে বুঁদ লাল হলুদ জনতা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

